শিক্ষার্থীদের আন্দোলনে হাই-টেক পার্কের কাজ বন্ধ সাময়িক বন্ধ ঘোষণা

শেয়ার

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হাইটেক পার্ক নির্মাণের কাজ সাময়িক বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনায় এ ঘোষণা দেন উপাচার্য ড.একিউএম মাহবুব। উপাচার্য বলেন, ‘তোমরা যেহেতু এখানে আইটি পার্ক চাচ্ছো না আমি এই মেসেজটি কনভে করে মন্ত্রণালয়ে জানাবো। এরপর মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে তারা এখানে করবে নাকি অন্য কোথাও হবে। এই সময় পর্যন্ত কাজ বন্ধ থাকবে।’ তবে উপাচার্যের এ কথায় আশ্বস্ত হতে পারেননি সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, ‘বিকেল ৫.০০ টার মধ্যে উপাচার্য যদি এই ঘোষণা না দেন যে ৫৫ একরের মধ্যে হাইটেক পার্ক হবে না তাহলে আগামীকাল থেকে সকল ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দিয়ে আন্দোলন করা হবে।’ শিক্ষার্থীরা আরো বলেন যদি হাইটেক পার্ক করতেই হয় হয় তবে ৫৫একরকে ১০০ একরে বৃদ্ধি করে তৈরী করা হোক।কিন্তু আমরা ৫৫একরে হাইটেক পার্ক চাই না এর আগে, হাইটেক পার্ক নির্মাণের কাজ শুরু হলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ শুরু করেন শিক্ষার্থীরা, পরবর্তীতে রাত থেকে অনশনে বসেন দুই শিক্ষার্থী এবং সকাল থেকে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.