নতুন মিস ডিভা ইউনিভার্স ২০২২ নির্বাচিত হলেন ভারতের কর্ণাটকের দিভিতা রাই। রবিবার রাতে দিভিতার মাথায় মুুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ২০২১ হারনাজ সান্ধু। তেলেঙ্গানার প্রজ্ঞা আয়াগিরিকে ঘোষণা করা হয় মিস ডিভা সুপারন্যাশনাল ২০২২।
কর্ণাটকে জন্ম হলেও দিভিতা ভারতের অনেক শহরেই থেকেছেন বাবার চাকরির কারণে। পেশায় একজন আর্কিটেক্ট ও মডেল।
এছাড়া ব্যাডমিন্টন, বাস্কেটবল, ছবি আঁকার শখ আছে। এবার তিনি ভারতের হয়ে অংশ নেবেন ৭১তম মিস ইউনিভার্সে।
মিস ডিভা ইউনিভার্স ২০২২ এর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত, ১৯৬৪-র মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনো, মিস ইন্ডিয়া ১৯৮০ সংগীতা বিজলানি, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪ তনুশ্রী দত্ত।
