রামগঞ্জে বিশেষ অভিযানে মাদকসহ ব্যবয়াসী গ্রেফতার

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২৮ আগষ্ট রোববার সকালে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এসআই সৈয়দ দেলোয়ার হোসেন সঙ্গীয় এসআই দিবাকর রায়, এএসআই প্রশান্ত কুমার, এএসআই বেলায়েত হোসেন ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বক্ষপাড়া থেকে মাদক ব্যবসায়ী মোঃ মনির হোসেন প্রকাশ মনা (৪৬), পিতা- আব্দুর রব,মোঃ মনির হোসেন (৪৮), পিতা- জাবেদ আলী সওদাগরকে অবৈধ মাদক ০৪(চার) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।

রামগঞ্জ থানার মামলা নং- ২৪(০৮)২২, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৯(ক) রুজু করা হয়। পরবর্তীতে উক্ত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.