মো.বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সদরের ১১ নং নেয়াজপুর ইউনিয়নের নেয়জপুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২৭ শে আগস্ট সারাদিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
অভিভাবক প্রতিনিধি পদে প্রথম হয়েছেন মুজিবুর রহমান দ্বিতীয় হয়েছেন ইউনুস মিয়া লিটন তৃতীয় হয়েছেন সলিমুল্লাহ মানিক চতুর্থ হয়েছেন আবুল কাশেম বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার পাল ও মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতা বিবি ফাতেমা অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন।
