সেনবাগে ইকবাল হোসেন পাটোয়ারী বর্ষসেরা শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

শেয়ার
মোঃ বদিউজ্জামান ( তুহিন) –
নোয়াখালী  সেনবাগ থানার অফিসার ইনচার্জ ( ওসি) ইকবাল  হোসেন পাটোয়ারী জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা অর্জন করেছেন ।
২২ আগস্ট  দুপুর ১২ টায় নোয়াখালী পুলিশ অফিসে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম ( পিপিএম)।
সেনবাগ থানার অফিসার  ইনচার্জ  ( ওসি) ইকবাল হোসেন পাটোয়ারীর হাতে সনদপত্র ও পুরস্কার  তুলে দেন এসপি মো.শহীদুল ইসলাম।

এ সময় উপস্হিত ছিল অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা সহ অন্যান্য অফিসার বৃন্দ ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.