প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরি নিয়ে ভয় দেখাতে গিয়ে স্বামী মাসুদ গাজী খোকন (৩০) স্ত্রী আসমা আক্তার (২৮) কে পেটে ছুরি মেরে ফেলেন হত্যা করে পালিয়ে চট্যগ্রাম চলে যান।
১৮ আগস্ট ভোর রাতে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের হাজিমারা আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে এ ঘটনা ঘটে।
গত শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার হাজিমারা আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে আসমা নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত আসমা উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের ওসমান দর্জির মেয়ে। ঘাতক খোকন তার দ্বিতীয় স্বামী। আসমাও খোকনের দ্বিতীয় স্ত্রী। ঘাতক স্বামী গ্রেফতারের পর পুলিশের কাছে দায় স্বীকার করে জবানবিন্ধ দিলে সোমবার ২২ আগষ্ট লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড.এইচএম কামরুজ্জামান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পুলিশ জানায়, আসমার মা অজুফা বেগম বাদী হয়ে হত্যার ঘটনায় আসমার পলাতক স্বামী খোকনের নামে মামলা করেন। মরদেহ উদ্ধারের পর থেকে পুলিশ তার স্বামীকে খুঁজতে থাকে।
রোববার রাত সোয়া ২টার দিকে চট্টগ্রাামের বটতলী রেল স্টেশন থেকে খোকনকে গ্রেফতার করা হয়। পরে তিনি পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেন।
