লেভানদোভস্কির জোড়া গোলে বার্সার জয়

শেয়ার

ম্যাচের শুরুতেই গোল করলেন রবের্ত লেভানদোভস্কি। এরপর সেটা শোধ করল রিয়াল সোসিয়েদাদ।মাঝে কিছুটা সময় নিজেদের হারিয়ে খুঁজে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে আনসু ফাতি বদলি হিসেবে নেমে বদলে দেন সব। গোল করেন, অ্যাসিস্টও; দলকে এনে দিয়েছেন দারুণ জয়।

প্রতিপক্ষের মাঠ সান সেবাস্তিয়ানে রোববার রাতে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগায় প্রথম জয়ের দেখা পেল তারা। আগের ম্যাচে রায়ো ভাইয়েকানোর করেছিল ড্র। বার্সার শুরুটা দারুণ করেন লেভানদোভস্কি। নিজেদের অর্ধ থেকে আলেক্স বাল্দে বাঁ দিক দিয়ে বল নিয়ে এগিয়ে বক্সে ঢুকে পাস দেন লেভানদোভস্কিকে। গোল করতে ভুল করেননি পোলিশ তারকা, প্রথম স্পর্শেই বল জালে জড়ায়।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই অবশ্য ম্যাচে ফেরে রিয়াল সোসিয়েদাদা। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে পড়েন আলেক্সান্দার ইসাক।

পেছন থেকে ছুটে গিয়ে শেষ মুহূর্তে তাকে চ্যালেঞ্জ জানান এরিক গার্সিয়া। বল এই স্প্যানিশ ডিফেন্ডারের পায়ে লেগে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ায়। এরপর টের স্টেগানের দুটি দারুণ সেভে সমতা নিয়েই বিরতিতে যেতে হয় দুই দলকে। ২ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বার্সেলোনা। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভিয়ারিয়াল। গোল পার্থক্যের কারণে পরের তিনটি স্থানে রিয়াল মাদ্রিদ, রিয়াল বেতিস ও ওসাসুনা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.