লক্ষ্মীপুরের রায়পুরে মেছো বাঘের বাচ্চা উদ্ধার করেছেন মিল্লাত নামে এক যুবক।
বুধবার (১৭ আগস্ট) বিকালে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ছৈয়াল বাড়ির মোবাইল টাওয়ারের ঝোপ থেকে বিপন্ন প্রাণীটি উদ্ধার হয়।
এ মোছো বাঘটি স্থানীয় যুবকরা সামাজিক মাধ্যমে প্রকাশ করলে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ উপজেলা বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সংরক্ষণের নির্দেশ দেন।
দক্ষিণ চর আবাবিল ইউপি চেয়ারম্যান হাওলাদার নুরে আলম জিকু বলেন, বিপন্ন প্রাণীটি উদ্ধার করে স্থানীয় যুবকরা আইনশৃঙ্খলা বাহিনী ও বনবিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করেছেন।
