রায়পুরের যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

শেয়ার

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, এলএম পাইলট হাই স্কুল,আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিকদল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে মিলাদ মাহফিল, কাঙ্গালী ভোজ, গাছের চারা বিতরণ, আলোচনাসভাসহ নানা কর্মসূচীতে দিনটি পালন করেন।

সকালে উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে প্রথমে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ নুর উদ্দীন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেনসিয়াল ড্রাগস লিমিটেড এর এমডি প্রফেসর ডাঃ এহসানুল কবির জগলুল, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব খোরশেদ আলম দেওয়ান প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ফাতিমা খাতুন।

এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্য অনুষ্ঠানমালায় ছিল যুব উন্নয়ন অধিদপ্তর, রায়পুর কর্তৃক যুব ঋণ ও গাছের চারা বিতরণ, তথ্য অধিদপ্তর, রায়পুর কর্তৃক আলোচনা সভা এবং জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.