চরভদ্রাসনে ডাকাতি মামলার আসামী গ্রেফতার

শেয়ার

ফরিদপুর প্রতিনিধি –

চরভদ্রাসনে ডাকাতি মামলার পলাতক আসামি (১)রুবেল সেক (৩৪)২)ইমন মুনসি(২৬)৩)মোঃনাইম পওনদার (২২)৪)জিহাদ মোল্যা (২৪)৫)মোঃ মামুন সেক (২৭)৬) অন্তর কর্মকার (২২)৭)বিল্লাল মোল্লা (২৪)৮)প্রার্থনার সরকার (২৭)৯)রিয়াজুল শেখ (৩৫)কে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ আগস্ট ) বিষয়টি প্রেস ব্রিফিং করে নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার জামাল পাশা ও সুমন রঞ্জন ।

এর আগে বুধবার দিবাগত রাতে ফরিদপুর জেলা বিভিন্ন এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ । গ্রেপ্তারকৃতরা রাজবাড়ী,মধুখালী,সালথা,ও চরভদ্রাসন উপজেলার ডাকাত দল। পুলিশ জানায়, রুবেল সেক ও রিয়াজুল সেক ২টি ডাকাত দলের প্রধান, সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

গত ২রা (আগস্ট)ডাকাত দল ২টির সদস্যরা পরষ্পর যোগসাজশে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে এমকে ডাংগি এক প্রবাসীর বাড়িতে জানালার গ্রিল কেটে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে মালামাল নিয়ে যায় এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়।মামলা নং০২ তারিখ ০৩/০৮/২০২২,

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.