কমলনগরে শিক্ষার্থীর মাঝে টিফিনবক্স বিতরণ

শেয়ার

কমলনগর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দক্ষিণ-পশ্চিম চর জাঙ্গালিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিনবক্স বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২মার্চ) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক-অভিভাবক কমিটির যৌথ অর্থায়নে টিফিনবক্স বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম  এহছানুল হক চৌধুরী, ইউআরসি’র সহকারী ইন্সট্রাক্টর জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাজী মো. শাহজাহান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী বাহার উদ্দিন, প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ মজুমদার ও শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি মো. আসাদ প্রমুখ।

প্রসঙ্গত, মিড ডে মিল চালুর নিমিত্তে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি থেকে ৫ প্রঞ্চম শ্রেণির ১৬০ শিক্ষার্থীকে টিফিন বক্স দেওয়া হয়েছে।

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.