প্রদীপ কুমার রায়:
রায়পুরে নুরনবী (৫৫) নামের এক খুদ্র ব্যবসায়ী অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ৭০ হাজার টাকা হারিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে শহরের উপজেলা পরিষদ রোডের সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে বিকালে লক্ষ্মীপুরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নুরনবীর প্রতিবেশী মৌলভী ইউছুফ আলী জানান, তাদের বাড়ি উপজেলার ৭নং বামনী ইউনিয়নের বামনী গ্রামে। নুরনবী পেশায় একজন চা দোকানী । তার এক ছেলে বিদেশে রয়েছে। ছেলের পাঠানো ৭০ হাজার টাকা উঠাতে সোনালী ব্যাংকে এসেছিলেন। দুপুরে তারা খবর পান, নুরনবী সোনালী ব্যাংকের সামনে নুরজাহান হোটেলে অচেতন হয়ে পড়েন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগেই নুরনবীর সাথে থাকা তিন যুবক হোটেলে খাবার বিল না দিয়েই সটকে পড়েন।
রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়–য়া বলেন, অচেতন অবস্থায় নুরনবীকে উদ্ধার করার কথা কেবলই জানতে পেরেছি। খোজ খবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা নেব।
