লক্ষ্মীপুরে টিকটক দেখে শিশুর গলায় ফাঁস

শেয়ার

লক্ষ্মীপুরের রায়পুরে টিকটকে আ-ত্ম-হ-ত্যার ভিডিও দেখে গলায় ফাঁস নিয়েছে সাজ্জাদুল ইসলাম হিমেল (১১) নামে এক শিশু।

শুক্রবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মরকম আলি সর্দার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। হিমেল ওই গ্রামের কাতার প্রবাসী মো. খোকনের ছেলে। সে স্থানীয় একটি কেজি স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত।

তার মা রুমি জানান, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার একটি ভিডিও টিকটকে দেখে হিমেল। তা দেখে সেও একইভাবে গলায় ফাঁস লাগানো খেলতে চায়। শুক্রবার সকালে মোবাইল চাইলে তাকে ধমক দিয়ে ভাত খেয়ে পড়তে বলে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।

সাড়ে ১২টার দিকে হিমেল নিজের কক্ষের দরজা বন্ধ করে জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরিবারের সদস্যরা জানতে পেরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে আনেন। দুপুর দেড়টার সময় তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার এসআই কামাল হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.