মিথিলার নতুন সিনেমা আসছে অক্টোবরে

শেয়ার

জুন, জুলাই ও আগস্ট- এই তিন মাস দুই বাংলার অভিনেত্রী মিথিলাকে তার অফিসিয়াল কাজে দেশের বাইরে সময় কাটাতে হচ্ছে। তিনি ‘ব্র্যাক’-এ দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন।

যে কারণে অভিনয়ে চাইলেই নিয়মিত থাকা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সর্বশেষ তার অভিনীত মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা হচ্ছে- বাংলাদেশে ‘অমানুষ’ এবং কলকাতায় ‘আয় খুকু আয়’।

মূলত ‘অমানুষ’ সিনেমা মুক্তির মধ্য দিয়েই সিনেমায় অভিষেক হলো মিথিলার। এই দুটি সিনেমার মুক্তির সময় তিনি দেশের বাইরে অর্থাৎ তানজানিয়ায় ছিলেন।

যে কারণে কোনো সিনেমাই প্রচারণার সময় মিথিলা থাকতে পারেননি। ক’দিন আগে তানজানিয়া থেকে কলকাতায় গিয়েছিলেন।

মিথিলা জানান, এরই মধ্যে তিনি আবারও তানজানিয়াতে গেছেন। সেখান থেকে আগস্টে ঢাকায় এলেও অক্টোবরের আগে নতুন সিনেমায় তার কাজ করা হয়ে উঠছে না। আগামী অক্টোবরে মিথিলা লুবনা শারমিনের পরিচালনায় ‘নলিয়া ছড়ির সোনার পাহাড়’ সিনেমায় অভিনয় করবেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.