চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী নভেম্বর মাসের শুরুতে অনুষ্ঠিত হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শিক্ষা বোর্ডগুলো আগস্টের মাঝামাঝি এসএসসি ও সমমান এবং অক্টোবরে এইচএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু শিক্ষামন্ত্রী জানালেন, মধ্য সেপ্টেম্বরে এসএসসি ও নভেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
