রায়পুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ

শেয়ার

প্রদীপ কুমার রায়ঃ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১২ টার সময়-উপজেলা জাপার উদ্যোগে বাসটার্মিনাল এলাকায় অস্থায়ী দলিয় কার্যালয়ে আলোচনাসভা, দোয়া ও ২ হাজার ৫০০ অসহায় দরিদ্র ব্যাক্তির মাঝে খাবার প্যকেট (তবারক) বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ জাপার সংসদ সদস্য প্রার্থী ও নোয়াখালী জাপার সাধারন সম্পাদক বোরহান উদ্দিন আহম্মেদ মিঠু, রায়পুর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন বাহার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, পৌরসভা সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল বাহাদুর ও যুবসংহতি সভাপতি জসিম উদ্দিনসহ১০ ইউপির সহস্রাধিক নেতাকর্মী।

উল্লেখ্য-সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তিন বছর আগের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.