রায়পুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর 

শেয়ার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

 শিশুটির নাম তাইয়্যেবা (৫)। সে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের চরবংশী এস.এম আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের মেয়ে। আজ বিকেলে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলে পরিবারের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায়। কিছুক্ষন পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন।

অনেক খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখা যায়। পরে প্রতিবেশী লোকজন শিশু তাইয়্যেবা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.