সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ

শেয়ার

ক্যারিবীয় সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও বিধ্বস্ত হয় টাইগাররা। কিন্তু চিরচেনা সংস্করণ ওয়ানডেতে ফিরেই আবার স্বরূপে টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতেছে ৬ উইকেটের ব্যবধানে। আজ দ্বিতীয় ওয়ানডে মাঠে নামবে বাংলাদেশ।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অধিনায়ক তামিম ইকবালের দলের লক্ষ্য আজ দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করা।

সে প্রত্যয়ে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় উইন্ডিজেত মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করবে বাংলাদেশ।

পরিসংখ্যান অবশ্য সফরকারীদের হয়েই কথা  বলছে। প্রভিডেন্স স্টেডিয়ামে এর আগে খেলা ৪ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। সেই পাল্লাটা আরো ভারি করে এবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশের জন্য প্রথম ম্যাচ জেতা মানে সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে যাওয়া। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচ জিতলেই বাংলাদেশ জিতে যায় সিরিজ।

উইন্ডিজের বিপক্ষে টাইগাররা ৭৯তম ওয়ানডে সিরিজ খেলছে। এর আগে ৭৮টি সিরিজের মধ্যে ২৮টিতে প্রথম ম্যাচ জেতে বাংলাদেশ। যার ২৫টি সিরিজ শেষ হয় জয়ের আনন্দ নিয়ে।

জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডে একদশে পরিবর্তনের ভাবনা নেই বললেই চলে। আগের ম্যাচের একাদশই নামাতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.