গাইবান্ধায় ৩ হাজার পরিবারের মাঝে কোরবানীর মাংস বিতরণ

শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার দরিদ্র, নদী ভাঙ্গনের শিকার, প্রতিবন্ধী, বয়স্ক, নারী প্রধান পরিবার, মাংস ক্রয়ে অক্ষম ও অসহায় ৩ হাজার পরিবারকে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) সাঘাটা উপজেলায় নূতনকুঁড়ি বিদ্যাপীঠ স্কুল মাঠে বেসরকারী সংগঠন এসকেএস ফাউণ্ডেশন এর উদ্যেগে এই মাংস বিতরণ করা হয়।

জানা গেছে, প্রায় একযুগ ধরে ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং এসকেএস ফাউন্ডেশন প্রতি বছরই ঈদ-উল-আজহার ২য় দিন এই কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসকেএস ফাউণ্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন সুইট, ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন মন্ডল, ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রতিনিধি মো. জাকির হোসেন। আরও বক্তব্য রাখেন এসকেএস ফাউণ্ডেশনের সহকারী পরিচালক ফিল্ড অপারেশন (ডিপি) খন্দকার জাহিদ সরওয়ার ও সোশ্যাল এন্টার প্রাইজিংয়ের সমন্বয়কারী আবু সাঈদ সুমন প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.