কমলনগরে বিদ্যালয় এমপিও হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি মুখ

শেয়ার

জুনাইদ আল হাবিব :

মাধ্যমিক পর্যায়ে লক্ষ্মীপুরের কমলনগরের দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয় এমপিও হওয়ায় আনন্দ র‌্যালি ও মিষ্টি মুখ করা হয়েছে।

শনিবার (৯জুলাই) সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে স্কুল প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের হয়ে চৌধুরী বাজারের পূর্ব থেকে পশ্চিম বাজার প্রদক্ষিণ করে স্কুল প্রাঙ্গনে এসে র‌্যালিটি শেষ হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মাহমুদ, ইউপি সদস্য ইমান আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক, ম্যানেজিং কমিটির সদস্য হারুনর রশীদ ডিলার, সেনা সদস্য হারুনর রশীদ বাবর প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব হোসেন সোহেল। এ সময় বক্তারা বলনে, দীর্ঘ ২৭ বছরের এই প্রতিষ্ঠানটি এমপিও হওয়াতে আমরা ভীষণ আনন্দিত। এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। খবরটি পাবার সাথে সাথে আমাদের চোখে পানি এসে যায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানাই। অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষার উন্নয়নে বিদ্যালয়টির এমপিওভুক্তি বড় ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, দীর্ঘ তিন বছর পর নতুন করে এমপিওভুক্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬টি বেসরকারি নন-এমপিও প্রতিষ্ঠান। গেল বুধবার (৬ জুলাই) এক অনুষ্ঠানে যুক্ত হয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিকেলে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর তালিকায় স্থান করে নেয় কমলনগর উপজেলার পশ্চিম জনপদের মানুষের বাতিঘর দক্ষিণ চর মার্টিন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়টি। বিদ্যালয়টি প্রান্তিক জনপদে শিক্ষা উন্নয়নে ভূমিকা রেখে আসছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.