লক্ষ্মীপুর প্রতিনিধি:
শুধু আওয়ামীলীগ, যুবলীগ কিংবা কৃষকলীগ নয়, দলের নেতাকর্মীদের বাইরেও বিএনপি-জামায়াত জাতীয় পার্টিসহ দলমত নির্বিশেষে ইউনিয়নের সকল পর্যায়ের অসহায় গরীব দুস্থদের ঈদ উপহার দিলেন সদর উপজেলা কৃষকলীগ আহবায়ক ও বাঙাখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান ভুঁইয়া।
শুক্রবার সকালে আমান উল্যাপুর নিজ বাড়ীতে অতীতের ন্যয় ঈদুল আজহার উপহার হিসেবে ৩ হাজার শাড়ী লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন তিনি।
একই সাথে ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ ছাত্রলীগসহ দলের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের মাধ্যমে বিতরণ করা হয় এসব ঈদ উপহার।
বিতরণকালে মিজান ভূঁইয়া বলেন, ইউনিয়ন আমাদের, মানুষ গুলোও আমাদের। কে বিএনপি কে আওয়ামীলীগ সে চিন্তা না করে কে অসহায় গরীব দুস্থ, কার শাড়ী লুঙ্গি কেনার সমর্থ নাই সেই চিন্তা করে মানুষের পাশে দাঁড়াতে চাই।
সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার দান অনুদান দেশের সকল জনগন ভোগ করে। তারই ধারাবাহিকতায় বাঙাখা ইউনিয়নের সকল জনগনের পাশে আছি এবং থাকবো।
এসময় সদর কৃষকলীগ যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগ আহবায়ক কামাল, যুবলীগ যুগ্ম আহবায়ক আনেয়ার, ছাত্রলীগ সাইফুল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
