খুলনা- সাতক্ষীরা মহা সড়কে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

শেয়ার

এম এম টিপু সুলতান, খুলনা প্রতিনিধি

খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার আংগারদহা এলাকায় দু’টি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৮ই জুলাই) দুপুরের দিকে খুলনা – সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন খর্ণিয়া ইউনিয়নের আংগারদহা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এসময় প্রাইভেটকারের চালক ও যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, খুলনা কয়রা উপজেলার আঃ সালাম(৩৫) ও বাগেরহাট জেলার মংলা উপজেলার কুমার খালির আবুল কালাম (৬০) সালাউদ্দিন (১৫) শেখ আঃ সালাম (২৫) মিনিরা (২৫)।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফাঁয়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো গ ১৩-৮৭১০ নম্বর একটি প্রাইভেটকার চুকনগর অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনা স্থলে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো গ ৩৩-৮৬১৫ নম্বর বেপরোয়া গতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়।

এসময় দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। দুইটি প্রাইভেটকারের থাকা চালক ও যাত্রী আটকা পড়ে গুরতর আহত হয়েছেন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়েছে ।ডুমুরিয়া ফাঁয়ার সার্ভিস স্ট্রেশন অফিসার মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিানো হয়েছে।

দূর্ঘটনা কবলিত প্রাইভেটকার দুইটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.