বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন শেখ হাসিনা

শেয়ার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। পদ্মা সেতু দিয়ে আজ সোমবার সকাল ১১টা ৪৩ মিনিটে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান। এরপর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

গত ২৫ জুন উদ্বোধনের পর  পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় এটিই প্রথম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফর।

তার সঙ্গে রয়েছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

সোমবার সকাল ৮টায়  গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে।

ব্রিজের মাঝামাঝি  গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন শেখ হাসিনা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.