বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রুতি

শেয়ার

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান। বরাবরাই নিজের ফ্যাশন এবং জীবন যাপন নিয়ে আলোচনায় থাকেন।

শ্রুতির আরেক পরিচয় তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে।

শ্রুতি কখনোই সত্য বলতে পিছুপা হন না এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে কথা বলেছেন তিনি।

সম্প্রতি রণবীর-আলিয়া প্রথম সন্তানের ঘোষণা দিয়েছেন। সেখানে দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন শ্রুতি হাসান। এরপর থেকেই এই অভিনেত্রীর বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বর্তমানে শান্তনু হাজারিকার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন শ্রুতির। টাইমস অব ইন্ডিয়াকে শ্রুতি হাসান বলেন, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার কোনো পরিকল্পনা তার নেই। বিয়ে পরিকল্পনার বিষয়ে আমার কোনো ধারণাই নেই।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.