সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা

শেয়ার

সোশ্যাল মিডিয়ায়  স্টোরিতে সবার কাছে ক্ষমা চাইলেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া প্রভা।

নিজের কৃতকর্মের  জন্য ক্ষমার পাশাপাশি দোয়াও  প্রত্যাশা করেছেন তিনি।

প্রভা লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত।  যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়……।

যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি,  কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’

প্রভা আরও লিখেন, ‘আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা করে দিন। এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.