৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের আগামী জুলাই মাসের শেষ দিকে করোনার ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন দফতর/সংস্থার সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে বুধবার এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
ভ্যাকসিন কার্যক্রম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন কার্যক্রম জুলাই মাসের শেষে শুরু হবে। মন্ত্রী বলেন, করোনা এখন ঊর্ধ্বমুখী। আমরা কিছুটা চিন্তিত, তবে শঙ্কিত নই। আমরা প্রস্তুত আছি। হাসপাতালগুলো রোগীদের চিকিৎসায় প্রস্তুত রয়েছে।
