ইউক্রেনের শপিংমলে ভয়াবহ হামলা, নিহত ১৬

শেয়ার

ইউক্রেনের পোলটাভা অঞ্চলের ক্রেমেনচুকে একটি শপিংমলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটে এ ঘটনা। এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

গতকাল সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে অ্যামস্টোর নামে শপিংমলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। শপিংমলে আগুন লেগেছে, উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। শপিংমলে কতজন লোক ছিল সেটি জানা যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনাকীর্ণ শপিংমলে ওই হামলার সময় ভেতরে এক হাজারের বেশি মানুষ ছিল।

ঘটনাস্থলে থাকা গণমাধ্যমকর্মীদের ধারণা, এটি হয়তো একটি গাইডেড মিসাইল বা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র ছিল। শপিংমলে ব্যাপক উদ্ধার তৎপরতা চলছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.