এবার টুইটারে যোগ দিলেন শাকিব খান

শেয়ার

দুই বাংলার হিরো চিত্রনায়ক শাকিব খান। ফেসবুক, ইনস্টাগ্রামের পর এবার মার্কিন মাইক্রোব্লগিং ও সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা টুইটারে যুক্ত হয়েছেন শাকিব।

গতকাল রোববার (২৬ জুন) এই সোশ্যাল নেটওয়ার্কে যুক্ত হয়েছেন তিনি।

শাকিব খান এক বার্তায় বলেন, ‘টুইটার সোশ্যাল নেটওয়ার্কিংয়ের একটা জনপ্রিয় মাধ্যম। জানতে পেরেছি অনেকেই এখানে আমাকে খোঁজে। এর ফলে সবার সঙ্গে যুক্ত থাকা হবে। সময়ের সঙ্গে থাকা হলো। সবসময় যেমন থাকি…। ’

এদিকে,  শাকিব খানের ‘গলুই’ সিনেমাটি দেশের সীমানা ছাড়িয়ে এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে। উত্তর আমেরিকার ১০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।

এ ছাড়াও  শাকিব খানের মুক্তির অপেক্ষায় আছে আরো বেশ কয়েকটি সিনেমা তার মধ্যে ‘লিডার : আমিই বাংলাদেশ’ ও ‘অন্তরাত্মা’ সিনেমা। এছাড়া শুটিং শুরুর অপেক্ষায় রাজকুমার সিনেমা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.