মারিউপোলের একই বাড়ি থেকে ১০০ লাশ উদ্ধার

শেয়ার

রাশিয়া অধিকৃত শহর মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০টির চেয়েও বেশি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহরের মেয়রের উপদেষ্টা পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো।

সোমবার শহরটির মেয়রের উপদেষ্টার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, লিওবেরেজনি  জেলার একটি ভবন থেকে ১০০ জনের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিমান থেকে ফেলা বোমার আঘাতে  বাড়িটি বিধ্বস্ত হয়।

তিনি আরও বলেন, লাশগুলো এখনো  ধ্বংসস্তূপের নিচে রয়েছে। দখলদারীদের এই লাশগুলো উদ্ধার ও শেষকৃত্য করার পরিকল্পনা নেই।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.