বিএনপির রাজনীতি এখন পদ্মার গহিন অতলে নিমজ্জিত: ওবাদুল কাদের

শেয়ার

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির কারণে বিএনপির নেতিবাচক রাজনীতি এখন পদ্মার গহিন অতলে নিমজ্জিত।

তিনি সোমবার রাজধানীর সরকারি বাসভবন থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন।

‘সরকার অজানা আতঙ্কে সবসময় উদ্বিগ্ন’— বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, এমন বক্তব্য বিএনপির হতাশা এবং  রাজনৈতিক দীনতা উন্মোচিত হয়েছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে জনগণ রয়েছে, আছে আস্থা ও আত্মবিশ্বাস। তাই সরকারের কোনো উদ্বেগ নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আর বিএনপি নেতারা এখন নির্বাচন আতঙ্কে ভুগছেন এবং প্রবল জনরোষের আশঙ্কায় উদ্বিগ্ন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.