দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি বিবেচনা করে আগামী ১৯ জুন থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোক এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষার পরিবর্তিত সময়সূচী পরে জানানো হবে।
