রায়পুরে প্রেমিক-প্রেমিকাসহ ৩ জনের মরদেহ উদ্ধার

শেয়ার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

 লক্ষ্মীপুরের রায়পুরে আত্মহত্যা করা প্রেমিক-প্রেমকা ও বজ্রপাতে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) উপজেলার চর মোহনা ও চরকাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, উপজেলার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ দর্জি বাড়ির বাবুলের ছেলে সাহাব উদ্দিন (২৬) এর ঝুলন্ত মরদেহ বাড়ির পার্শ্ববর্তী আমগাছ থেকে উদ্ধারের ঘণ্টা খানেক পরে একই বাড়ির ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদ মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রায়পুর থানা পুলিশ। প্রেমিক প্রেমিকার বিয়ে মেনে না নেয়ায় এ ঘটনা ঘটেছে বলে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সকাল ১১টার দিকে দক্ষিণ চরবংশী ইউনিয়নের মো. আজিজ (৩০) নামে এক কৃষক মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। মৃত আজিজ চর কাছিয়া গ্রামের হোসেন আলী মাঝির ছেলে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, পৃথক দুটি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং নিজেও পরিদর্শনে যাই। মরদেহগুলো থানা নিয়ে আসা হচ্ছে এবং ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.