চরভদ্রাসনে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.কাউছার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো.মোতালেব হোসেন মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও থানা অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা.নাহিয়ান,উপজেলা কৃষি অফিসার মো.আলমগীর হোসেন ও সাংবাদিক মেজবাহ উদ্দিন প্রমুখ।

বক্তারা তামাকের ক্ষতিকর দিকগুলো নিয়ে বিশদ আলোচনা করার পাশাপাশি চরভদ্রাসন উপজেলা পরিষদকে ধুমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.