পাঁচবিবিতে লাল বিহারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

শেয়ার

জয়পুরহাট প্রতিনিধি:

যেতে নাহি দিব হায়,তবু যেতে দিতে হয়,তবু চলে যায় কবির এ ভাষা কে বুকে লালন করে পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের -২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের নবীন বরণ অনুষ্ঠান আজ ৩১মে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় কমিটির সভাপতি মোঃ বরমান হোসেন, বিশেষ অতিথি, সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাকিম কাজী, আতাউর রহমান, জাহাঙ্গীর আলম, বাবুল চন্দ্র সরকার, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ রুহুল আমিন, মোঃ জাহিদ হোসেন, মোঃ জাকির হোসাইন, বিশ^জিত কুমার সরকার, অনামিকা হক, মেহেনাজ তাবাসসুম সিলভী, মোঃ আব্দুল ওয়াহেদ, মোঃ আবু মুসা সরকার, সুদীপ চন্দ্র প্রামাণিক ও ইমরান হোসেন প্রমূখ।

নিজের অনুভুতি প্রকাশ করে বিদায়ী ছাত্রদের মধ্যে বক্তব্য রাখে, রাসেল আওয়াল ও ফুয়াদ হাসান রাব্বী। মানপত্র পাঠকরে দশম শ্রেণীর নবম ছাত্র তৌকির চৌধুরী এবং শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন বিদায় ছাত্র সোহেদ হাসনাইন সাবিত। এসএসসি বিদায়ী ছাত্র ও ষষ্ঠ শ্রেণীর নবীন ছাত্রদের ফুল দিয়ে সংবর্ধনা ও বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করা হয়। ২য় পর্বে ছাত্রদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার এ বিদ্যালয় হতে মোট ৯০ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে বিদ্যালয় সূত্রে জানা যায়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.