নরসিংদীতে কিশোরের মরদেহ উদ্ধার

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মে) সকাল আনুমানিক ৯টার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা রেল স্টেশনের পাশ থেকে অজ্ঞাত আনুমানিক (১৫) বছর বয়সের কিশোরের মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ।

কিশোরের পরণে ছিলো কালো রঙয়ের পেন্ট ও সবুজ টি-শার্ট। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক ইমায়েদুল জাহিদী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, আন্তঃনগর তূর্ণা-নিশিতা এক্সপ্রেস ট্রেনের ছাঁদ থেকে ছিটকে পড়ে ওই কিশোরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত কিশোরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর আসল কারণ। নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.