আব্দুর রহমান ঈশান,নেত্রকোণা প্রতিনিধি
সবার প্রিয় চ্যানেল টুয়েন্টিফোর এর ১০ বছরপূর্তি উপলক্ষে নেত্রকোণা আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান।
জেলা প্রেসক্লাবেরর সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, নেত্রকোনা পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন,জেলা আওয়ামীলীগ নেতা আবুল মনসুর আহমেদ,অধ্যাপক ওমর ফারুক, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার।
চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি হানিফ উল্লাহ আকাশের সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আব্দুল্লাহ, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টের সাংবাদিক কামাল হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিন ইবনে হান্নান রুদম, ছাত্রলীগ নেতা সৈয়দ আল রাকিব,নেত্রকোনা সরকারী কলেজের শিক্ষার্থী আবুল কালাম আজাদ সহ অন্যরা। এ ছাড়াও সিনিয়র সাংবাদিকবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শুভানোধ্যায়ীরা বক্তব্য রাখেন ও শুভেচ্ছা বিনিময় করেন।
বক্তারা চ্যানেল টুয়েন্টিফোরের আগামীর পথচলা আরো বেশি সুন্দর ও বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে তাদের জনপ্রিয়তাকে বৃদ্ধি করার জন্য সকল কলা-কৌশুলিদের প্রতি আহবান জানান।
