শিক্ষাব্যবস্থা জাতীয়করণে শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দের দাবিতে বিএমজিটিএ’র সংবাদ সম্মেলন

শেয়ার

ফিরোজ আলম:
উৎসব ভাতা শতভাগকরন, মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করন ও আসন্ন বাজেটে শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দের দাবীতে বিএমজিটিএ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ অডিটেরিয়ামে সংবাদ সম্মেলনে বিএমজিটিএর সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনু্ষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০২১-২২ অর্থবছরে প্রাথমিক শিক্ষা খাতে বরাদ্দ ছিল ২৬ হজার ৩১৪ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা অথচ কারিগরি ও মাদরাসা দুইটি বিভাগে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ১৫০ কোটি টাকা। যার কারণে মাদরাসা শিক্ষায় তেমন কোন উন্নতি হয়নি। তাই ২০২২-২৩ অর্থ বছরে বাজেটে কারিগরি ও মাদরাসা ২টি বিভাগের বাজেট ১৫ হাজার কোটি টাকা এবং মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের প্রয়োজন রয়েছে।

হারুন অর রশিদ আরও বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দের প্রয়োজন।

এছাড়া সংবাদ সম্মেলন থেকে সাত দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো, বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান। আলিম, ফাযিল ও কামিল মাদরাসায় প্রভাষকদের ৮ বছর পূর্তিতে ৫০% হিসেবে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান। ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান। সরকারি নিয়মে শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান। বেসরকারি শিক্ষকদের বদলি প্রথা চালু। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তকরণ এবং নন-এম্পিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ। মাদরাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ প্রদান এবং মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ।

এসময় উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, বিএমজিটিএ স্থায়ী কমিটির মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মো. ফিরোজ আলম, মহাসচিব মো, শান্ত ইসলাম, স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ , সহকারি অধ্যাপক কে এম শামীম, মেহেদি হাসান সরকার, মো: এলিন তালুকদার, সহ-সভাপতি আব্দুস সাকুর, কবি সুরুজ্জামান, মোহামম্মদ আলী, মো. ওয়াজি উল্যাহ জুয়েল, ফিরোজ কবির,শাহ্ আলম, মেহেদি হাসান, জসিম উদ্দীন, আলাউদ্দিন, রফিকুল ইসলাম, ফজলুর রহমান,আজহার ইসলাম মুক্তা,খলিলুর রহমান,আবু বকর, মো: মনিরুজ্জান ও কামরুজ্জামনসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.