কামারখন্দে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২ জন

শেয়ার
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছে।
শুক্রবার (২০ মে) দুপুরে ঢাকা-ঈশ্বরদী রেলপথে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দূর্ঘটনা ঘটে।
নিহতদের দু’জনই উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কাজিপুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে একজনের বয়স ৬৫ ও অপরজন ৮ বছরের শিশু। তাদের নাম পরিচয় জানা যায়নি।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নারসিন হোসেন জানান, ওই বৃদ্ধ ও শিশু রেল সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুন-অর-রশিদ মৃধা জানান, দুঘর্টনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.