লক্ষ্মীপুরে পুকুরে পাওয়া গেল পুরনো সীমানা পিলার

শেয়ার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুকুরে পাওয়া গেল লোহার প্রলেপ দেওয়া একটি পিলার। স্থানীয়দের ধারণা, এটি ব্রিটিশ আমলের ম্যাগনেটিক সীমানা পিলার।

শনিবার (১৪ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের ফজু মিয়ার বাড়ির একটি পুকুরে এ পিলারটি পাওয়া যায়।

পিলারটির গায়ে খোদাই করে লেখা NST।

ফজু মিয়ার বাড়ির মিতাব রহমান বলেন, পুকুরে আম খুঁজতে গেলে মাটির নিচে পুঁতে থাকা এ পিলারটি পাওয়া যায়। পুকুরের মধ্যে এ প্রাচীন পিলারটি পাওয়ায় তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। পিলারটি আমাদের বাড়িতে সংরক্ষিত আছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমারন হোসেন  বলেন, স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.