সেনবাগ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা

শেয়ার

বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী প্রতিনিধি:

গত ১ মে নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান এবং সাধারণ-সম্পাদক আবুল হাসনাত আদনান সাক্ষরিত প্যাডে সেনবাগ উপজেলা ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত করে আগামী (১) বছরের জন্য উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ-সম্পাদক মাজেদুল হক তানভীর কে সভাপতি এবং ইমরান তারেক মোহন কে সাধারণ-সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।

পাশাপাশি পৌর এবং কলেজ কমিটি ও ঘোষণা করা হয়। যার মধ্যে ওমর ফারহান কে আহবায়ক এবং রাব্বি বিন রায়হান কে যুগ্ন-আহবায়ক করে (৩) মাসের জন্য ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

কলেজ কমিটিতে আবু শোয়েব কে সভাপতি এবং তারেক মাহমুদ বাবুকে সাধারণ-সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.