পদত্যাগ করলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী

শেয়ার

তুমুল বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

সোমবার তিনি পদত্যাগ করেন বলে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ।

গত এপ্রিল থেকে শ্রীলংকায় অর্থনৈতিক সংকট শুরু হয়। বৈদেশিক ঋণে জর্জরিত দেশটি নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে। এরপর থেকেই প্রধানমন্ত্রী রাজাপক্ষের পদত্যাগের দাবি জোরদার হয়।

অর্থনীতিবিদরা বলেছেন, ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর দেশটি কখনও এমন চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েনি।

নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে জ্বালানি, কৃষিক্ষেত্রে সারের মতো একাধিক পণ্যের দাম ধরাছোঁয়ার বাইরে।

 

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.