পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

শেয়ার
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলা পুলিশের এএসআই (নিরস্ত্র) পদ হতে এসআই (নিরস্ত্র) পদে এবং কনস্টেবল পদ হতে এএসআই (নিরস্ত্র) পদে দুইজনকে পদোন্নতি প্রদান করা হয়েছে।
জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা, মোঃ মাসুদ রানাকে এএসআই (নিরস্ত্র) পদ হতে এসআই (নিরস্ত্র) পদে এবং মোঃ আসাদুজ্জামানকে কনস্টেবল পদ হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করায় পদোন্নতির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলে জনগণকে সর্বোচ্চ সেবা দান ও সুশৃংখলভাবে পেশাগত দায়িত্ব যথাযথ পালনের নির্দেশ প্রদান করেন। দায়িত্ব পালনকালে তাদেরকে জনগণের সাথে সু-সম্পর্ক বজায় রাখার নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), জয়পুরহাট।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.