বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ঢাকাগামী যানবাহন ও যাত্রির চাপ

শেয়ার
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ :
পরিবারের সাথে ঈদ  কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ, ছুটির শেষ সময়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সৃষ্টি হয়েছে ঢাকাগামী যানবাহন ও যাত্রীর চাপ। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীদের মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যাচ্ছে।
রবিবার সকাল থেকে মহাসড়কে এ চিত্র দেখা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঈদের ছুটি শেষ হওয়ায় মহাসড়কে ঢাকামুখি যানবাহনের চাপ বেড়েছে।
উত্তর ও দক্ষিনবঙ্গের যাত্রিরা গণপরিবহন, ট্রাক, পিকআপ ও ব্যাক্তিগত যানবাহনে কর্মস্থলে ফিরছে। মহাসড়কের হাটিকুমরুল ও কড্ডা এলাকায় বিভিন্ন যানবাহন যাত্রি ওঠানোয় জটলা সৃষ্টি হচ্ছে। তবে যানজট সৃষ্টি হয়, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে অতিরিক্ত পুলিশ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.