সিরাজগঞ্জে অভিমানে যুবকের আত্মহত্যা!

শেয়ার
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ: 
সিরাজগঞ্জের কামারখন্দে বিয়ের বাজার করার টাকা না পেয়ে অভিমান করে গলায় দড়ি দিয়ে মোঃ রেজুয়ান হোসেন(২০)  নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৬ মে) ভোর রাতে দিকে এ ঘটনা ঘটে। রেজুয়ান হোসেন উপজেলার জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের মোঃ অদুত সরকারের ছেলে।
এবিষয়ে স্থানীয়দের মাধ্যমে জানা যায় যে , রেজুয়ান বিয়ের বাজার করার জন্য কিছু টাকা গচ্ছিত রেখেছিল সেই টাকা মেজ-ভাই নিয়ে তার ঋণ পরিশোধ করে। শুক্রবার বিয়ের দিন ছিল তাই কয়েকদিন ধরে বিয়ের কেনাকাটার জন্য জমানো টাকা চাচ্ছিল রেজুয়ান কিন্তু সে টাকা না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করে।
কামারখন্দ থানার পরিদর্শক (তদন্ত)আহসানুজ্জামান জানিয়েছেন, ঘটনার বিষয়ে কেই এখনও জানাইনি তবে একটু শুনতে পেরেছি লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষথেকেই অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে ব্যবস্থা নিব।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.