বারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শেয়ার

বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ৪ নং বারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্হানীয় কাশিপুর বাজারে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।

২৬ এপ্রিল মঙ্গলবার স্হানীয় কাশিপুর বাজারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্যাগী আওয়ামীলীগার বারগাঁও ইউপি চেয়ারম্যান শামসুল আলম ( বিএসসি) বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ নেতা ভিপি বাহার, এ্যাডভোকেট আলাউদ্দিন, সাংবাদিক বদিউজ্জামান ( তুহিন) সহ প্রমুখ নেতৃবৃন্দ ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো অতীতে কোন সরকার এত উন্নয়ন মূলক কাজ করতে পারেনি। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.