মনোহরদীতে ফিলিং ষ্টেশনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলার মনোহরদী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ার ব্রাদার্স ফিলিং ষ্টেশনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়।

সোমবার (২৫শে এপ্রিল) বিকেলে নরসিংদীর মনোহরদী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন আনোয়ার ব্রাদার্স ফিলিং ষ্টেশনকে ভ্রাম্যমান আাদালত ওজনে কারচুপির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে। মাত্র কয়েক মাস আগে ভোক্তা অধিকারের অভিযানে একই ফিলিং ষ্টেশনকে২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট এ এ.এস.এম কাসেম পরিচালিত ভ্রাম্যমান আদালত সোমবার বিকেলে এ জরিমানা আদায় করে । উক্ত ফিলিং ষ্টেশনের বিরুদ্ধে ওজনে কারচুপির অভিযোগ ভোক্তাদের দীর্ঘদিনের ।

এ সময় তার সাথে ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক কামরুল ইসলাম। মোবাইল কোর্টের জরিমানার বিষয়টি ম্যাজিষ্ট্রেট এ এস.এম.কাসেম নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.