আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য হলো দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ -এমপি শাওন

শেয়ার

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিনে ৮০০ কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও ৭ জন কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সব সময়ই কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফসহ উন্নত কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষিবিপ্লবের সূচনা করেছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা কৃষি অফিসার অপুর্ব লাল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.