বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স (বিএমজিটিএ ) লক্ষীপুর জেলা শাখার ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার(২০ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর ঐতিহ্য কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করনে বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোহাম্মদ আলী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখার সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,ফিরোজ কবির,সহ প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, এস এম সালাউদ্দিন,সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, কামাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক, লক্ষীপুর জেলা শাখা, কাজী হাবীবুর রহমান,সহ সাধারন সম্পাদক, লক্ষীপুর জেলা শাখা।
এছাড়া আরো বক্তব্য রাখেন মোহাম্মদ হোসেন,ফারুক হোসেন, মাষ্টার আবুল কাশেম, মাহতাব উদ্দিন, আব্দুল মালেক, শাহাদাত হোসেন, আকবর হোসেন, নূর হোসেন পারভেজ, মোহাম্মদ সোলায়মান, জহির উদ্দিনসহ বিএমজিটিএ লক্ষীপুর জেলা শাখা ও উপজেলা শাখার বিভিন্ন পদের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন লক্ষ্মীপুর জেলার শাখার অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন।
