কুষ্টিয়া পুলিশের অভিযানে ধর্ষন মামলার আসামী গ্রেফতার

শেয়ার

মোঃ আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মডেল থানা পুলিশের সফল অভিযানে ধর্ষন মামলার পলাতক আসামী মনিরুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ এপ্রিল) সকাল সাড় ৯ টার সময় আসামীর নিজ বাসা হতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মনিরুল ইসলাম কুষ্টিয়া থানাপাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই নজরুল ইসলাম ও কন্সট্রেবল সেলিম রেজা গোপন সংবাদের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশধনীয় ২০০৩ এর ৯/১ ধারার ধর্ষন মামলার পলাতক আসামী মনিরুলকে তার নিজ বাসা হতে গ্রেফতার করেন।

মামলা সুত্রে জানা যায়, মেহেরপুর জেলার গাংনী থানাধীন চেংগাড়া এলাকার নুরুল হকের মেয়ে নুরুন নাহার কে আসামী মনিরুল ইসলাম ধর্ষন করে তার নগ্ন ভিডিও ধারন করে দীর্ঘ দিন যাবত ব্লাকমেইল করে আসছিলো।

পরে ভুক্তভোগী নুরুন নাহার ২০২১ সাল থেকে এই ব্লাকমেইলের শিকার হয়ে ছিলেন। পরে গত ৮ ই এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নুরুন নাহার।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, ধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরন করার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.