রামগঞ্জে আইন শৃংখলা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

শেয়ার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষীপুরের রামগঞ্জে মঙ্গলবার (১৮ এপ্রিল ২০২২ইং) উপজেলা মাসিক আইন শৃংখলা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে ৷

মাসিক আইন শৃংখলা ও উন্নয়ন সভার মূখ্য উপদেষ্টা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড.আনোয়ার খানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, এমপির স্থানীয় প্রতিনিধি ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরা খাতুন,উপজেলা আওয়ামীলীগের সাধারন আ ক ম রুহুল আমিন, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীরসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা৷

উল্লেখ্য- বিগত চার বছর যাবত উপজেলাব্যাপী ২শতাধিক অবৈধ ট্রলি চলাচল ৪ বার বন্ধ ঘোষনা করা হয়েছে ৷ তবুও ট্রলি সমিতি ও মালিক পক্ষ অদৃশ্য শক্তির ইন্দন ও সহযোগিতায় ট্রলি চালিয়ে আসছেন৷
তাই এ সভায়ও বিগত বছরের ন্যায় দানবীয় ট্রলি বন্ধের ঘোষণা করা হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.